• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে ৩টি আসনে যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা, ১৯ জনের বৈধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে প্রথম দিন ৩ টি আসনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।

এ দিন কিশোরগঞ্জ -৪, কিশোরগঞ্জ -৫ ও কিশোরগঞ্জ-৬ আসনে ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বৈধ ঘোষণা করা হয় ১৯ জনের মনোনয়নপত্র।

কিশোরগঞ্জ -৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান, জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী এডভোকেট রোকন রেজা ও এনপিপি মনোনীত প্রার্থী মোঃ জয়নাল আবেদীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

১ পারসেন্ট ভোটারের তথ্য সঠিক না থাকায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা , স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লা ও হলফনামায় স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহিন রেজা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ -৫ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে হলফনামায় মামলার তথ্য গোপন করায় আলোচিত বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ইকবাল ও এক ভাগ ভোটারের তথ্য সঠিক না থাকায় এডভোকেট হাসনাত কাইয়ুমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

ওই আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেলোয়ার হোসেন, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট  মনোনীত প্রার্থী মোঃ ওয়ালী উল্লাহ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ -৬ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শরিফুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী রুবেল হোসেন, ইনসানিয়াত বাংলাদেশ মনোনীত প্রার্থী নাইমুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আতাউল্লা আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুসা খান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, জনতার দল মনোনীত প্রার্থী নূরুল কাদের সোহেল ও গণফোরাম মনোনীত প্রার্থী সাফি উদ্দিন আহমেদ এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এই আসনে সম্পদ ও ঋনের তথ্য না দেওয়ায় এনপিপি প্রার্থী নজরুল ইসলাম, তথ্য অসম্পূর্ন থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী হাবিল মিয়া, অসম্পূর্ণ তথ্য থাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আইয়ুব হোসেন ও ১ পার্সেন্ট ভোটের সংখ্যা  কম থাকায় স্বতন্ত্র প্রার্থী শরিফুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

আগামীকাল  রবিবার কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ -২ ও  কিশোরগঞ্জ- ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo