• সমগ্র বাংলা

মনোনয়ন যাচাইয়ে গাজীপুরে কঠোরতা, পাঁচ আসনে বাতিল ১৯ প্রার্থীর মনোনয়ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে ব্যাপক রদবদল দেখা দিয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাচাই-বাছাইয়ে গাজীপুর-১ থেকে গাজীপুর-৫ পাঁচটি সংসদীয় আসনেই অনিয়ম ও শর্তভঙ্গের কারণে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত আসে।

গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে যথাযথ কাগজপত্র জমা না দেওয়ায় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন—জাতীয় পার্টির শফিকুল ইসলাম ও গণফ্রন্টের মো. আতিকুল ইসলাম।

সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল হয়েছে গাজীপুর-২ আসনে। এখানে মোট আটজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় মো. আতিকুল ইসলাম, খন্দকার রুহুল আমিন, জিত বড়ুয়া ও তাপসী তন্ময় চৌধুরীর মনোনয়ন বাতিল হয়। এছাড়া ফলকনামায় ভুল তথ্য দেওয়ায় গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খান, যথাযথ হলফনামা দাখিল না করায় জাতীয় পার্টির ইসরাফিল মিয়া এবং ফলকনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষরের ঘাটতির কারণে শরিফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে, ফলকনামা সঠিকভাবে জমা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকারের মনোনয়নও বাতিল বলে গণ্য করা হয়।

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে কাগজপত্রের ত্রুটি ও নির্বাচন কমিশনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়ন বাতিল করা হয়। এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহ, ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা দাখিল না করায় আমজনতা দলের মো. জাকির হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাজিম উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া আয়কর সংক্রান্ত আপত্তি ও পর্যাপ্ত ভোটার স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাসেমের মনোনয়ন বাতিল করা হয়েছে।

অন্যদিকে গাজীপুর-৫ আসনে আটজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাই শেষে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন ফরম সঠিকভাবে পূরণ না করায় বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী ডা. শফিউদ্দিন সরকার এবং প্রস্তাবকারীর ভোটার আইডি তথ্যের গরমিল থাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গাজী রুহুল আমীন কাসেমীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

সব মিলিয়ে একদিনের যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় জেলার নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস মিলছে। সংশ্লিষ্টদের মতে, এই কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া নির্বাচনে শৃঙ্খলা ও আইনানুগ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, প্রার্থীরা লিখিতভাবে অঙ্গীকারনামা দিয়েছেন। তাই তা যথাযথভাবে মেনে চলতে হবে। অঙ্গীকার লঙ্ঘন কিংবা প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের প্রচারণা চালালে নির্বাচন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo