• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার রোগী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন ৩ হাজার রোগী। 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে, হাসপাতাল রোডে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তবায়নে শনিবার (৩ জানুয়া‌রি) দিন ব‌্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন জানায়, মানিকগঞ্জের সাধারণ মানুষ যারা দূরত্ব কিংবা আর্থিক সমস্যার কারণে ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের দোরগোড়ায় আমরা চি‌কিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। সারাবছর জুড়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ ছাড়াও ইসিজি, ডায়াবেটিসসহ নানান পরীক্ষা নিরীক্ষা করা হয়। মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল, স্কিন, চক্ষু ও শিশু নবজাতকসহ মোট ১০টি বিভাগের প্রায় ৩০ জন চিকিৎসকসহ প্রায় ১০০ এর অধিক বিভিন্ন স্তরের জনবল এই সেবা প্রদানের সাথে সরাসরি সম্পৃক্ত। অসহায় মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়াই আমাদের অঙ্গীকার।

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবার এই কার্যক্রম চলমান থাকবে। ধারাবাহিক ভাবে জেলার বিভিন্ন এলাকায় আমরা বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দেবো। দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা নিতে এলাকার প্রায় ৩ হাজারের অধিক নারী, পুরুষ ও শিশু অংশ নেয়। রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং কোন রোগীর যদি অপারেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০% এবং হাসপাতালে প্রাপ্ত প্যাথলজি টেস্টে ৩৫% ও সাধারণ বেড চার্জে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট এর ব্যবস্থা থাকবে।

এই ফ্রী মেডিকেল ক্যাম্প হওয়াতে স্থানীয় মানুষদের মাঝেও উৎফুল্লতা দেখা যায় এবং তারা ফ্রীতে চিকিৎসা নিতে পেরে খু‌শি।

 

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo