• সমগ্র বাংলা

নীলফামারীর চারটি সংসদীয় আসনে মধ্যে দুই সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাইবাছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে মধ্যে দুই সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাইবাছাই অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন ও নীলফামারী-২ (সদর) আসনে দাখিলকৃত মোট ১৭টি মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে তিনটি মনোনয়ন পত্র বাতিল করে ১৪টি মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়। সন্ধ্যা ছয়টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে দাখিলকৃত ১০টি মনোনয়নের মধ্যে নয়টি মনোনয়পত্র বৈধ ঘোষণা করে এবং একই সাথে স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপি জোটের শরীক দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ মঞ্জুরুল ইসলাম আফেন্দি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুস সাত্তার, জাতীয় পার্টি-এ প্রার্থী মেজর (অব.) তছলিম উদ্দিন, বিএনএ’র সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের আব্দুল জলিল, খেলাফত মজলিসের মো. সাদ্দাম হোসেন, বাসদ-মাকর্সবাদীর মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টি-জেপি’র মখদুম আজম মাশরাফী এবং বাংলাদেশ ন্যাপ প্রার্থী জেবেল রহমান গানি।
অপর দিকে নীলফামারী-২ (সদর) আসনে দাখিলককৃত সাতটি মনোনয়ন পত্রের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থীর আবুল হাসনাত মো. ছাইফুল্লা ও মিনাজুল ইসলামের মনোনয়ন বাতিল এবং পাঁজন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াতে ইসলামীর আল ফারুক আব্দুল লতীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাসিবুল ইসলাম, খেলাফত মজলিসের সারোয়ারুল আলম বাবু এবং বিএনএফ প্রার্থী সিরাজুল ইসলাম।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, স্বতন্ত্র তিন প্রার্থী মোট ভোটারের একাশতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় কয়েক ভোটারে জনের স্বাক্ষর না থাকায় ওই তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।ওই তিন প্রার্থী চাইলেই নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo