• সমগ্র বাংলা

ফরিদপুরে হাত-পা বাঁধা গলাকাটা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ লা জানুয়ারি) সকালে ফরিদপুর–বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর–বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রীজের নিচ থেকে একটি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo