• সমগ্র বাংলা

পাবনার ৫টি আসনে লড়তে চান ৩২ প্রার্থী: বিদ্রোহী ৬

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাবনার ৫টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনার ৫টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নি কর্মকর্তা এবং জেলার অন্যান্য উপজেলাস্থ সহকারী রিটার্নি কর্মকর্তাদের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

প্রতিদ্বন্দ্বী ইচ্ছুক প্রার্থীদের মধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৫ জন, পাবনা-৩ আসনে ৮ জন, পাবনা-৪ আসনে ৮ জন এবং পাবনা-৫ আসনে ৪ জন রয়েছে। এর মধ্যে বিএনপির ৫ জন, জামায়াতে ইসলামীর ৫ জন, ইসলামী আন্দোলনের ৫ জন, জাতীয় পার্টির ৩ জন,  গণফোরামের ২ জন, গণঅধিকার পরিষদের ১ জন, সুপ্রিম পার্টির ১ জন, এবি পার্টির ১ জন, সিপিবির ১ জন, নাগরিক ঐক্যের ১ জন এবং ৭ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ)

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত), ভিপি শামসুর রহমান (বিএনপি), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র-বিএনপি), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), আব্দুল গনি (ইসলামী আন্দোলন) , হাজী ইউনুছ আলী (স্বতন্ত্র-বিএনপি) এবং মাসুদুল হক (স্বতন্ত্র-বিদ্রোহী)।

 

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ)

এ কে এম সেলিম রেজা হাবিব (বিএনপি), হেসাব উদ্দিন (জামায়াত), আফজাল হোসেন খান কাসেমী (ইসলামী আন্দোলন), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি) এবং নাসির উদ্দিন (গণফোরাম)।

 

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর)

হাসান জাফির তুহিন (বিএনপি), আলী আছগার (জামায়াত), কে এম আনোয়ার (স্বতন্ত্র-বিএনপি), মাহবুবুর রহমান জয় চৌধুরী (সুপ্রিম পার্টি), মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি), হাসানুল ইসলাম রাজা (গণঅধিকার), সরদার আশা পারভেজ (গণফোরাম) এবং আব্দুল খালেক (ইসলামী আন্দোলন)

 

পাবনা-৪ (ঈম্বরদী-আটঘরিয়া)

হাবিবুর রহমান হাবিব (বিএনপি), আবু তালেব মন্ডল (জামায়াত), সিরাজুল ইসলাম সরদার (স্বতন্ত্র বিএনপি), জাকারিয়া পিন্টু (স্বতন্ত্র বিএনপি), সাইফুল আজাদ মুল্লিক (জাতীয় পার্টি), আনোয়ার শাহ (ইসলামী আন্দোলন), সোহাগ হোসেন (সিপিবি) এবং শাহনাজ হক (নাগরিক ঐক্য)।

 

পাবনা-৫ (সদর)

ইকবাল হোসাইন (জামায়াত), মোঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি), নাজমুল হোসেন (ইসলামী আন্দোলন) এবং আব্দুল মজিদ মোল্লা (এবি পার্টি)।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী রয়েছেন ৬ জন। এর মধ্যে পাবনা-১ আসনে ৩ জন, পাবনা-৩ আসনে ১ জন এবং পাবনা-৪ আসনে ২ জন। এছাড়াও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন একজন।

এবিষয়ে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু জানান, কেবলমাত্র আজকে জমা দেওয়া হয়েছে। যারা বিদ্রোহ হয়েছেন তাদের সঙ্গে আমরা আগামীকাল থেকে বসে সমাধানের চেষ্টা করবো। আশা করি কেন্দ্রীয় নির্দেশনায় বিদ্রোহী প্রত্যাহার করে নেবেন। তানাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo