• সমগ্র বাংলা

পাবনায় ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ.লীগ নেতা মাহফুজ কারাগারে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী কাদেরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পাবনা শহরের শিবরামপুর মহল্লায় নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা।

গ্রেপ্তারকৃত মাহফুজ আলী কাদেরী পাবনা শহরের শিবরামপুর এলাকার জহির আলী কাদেরীর ছেলে। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন পাবনার আহ্বায়ক এবং আলোচিত দেহ ব্যবসায়ী হিসেবে পরিচিত। এছাড়াও তার পরিচালিত বেসরকারি সংস্থা ‘অনন্যা সমাজকল্যাণ সংস্থা’র ক্ষুদ্র ঋণ কার্যক্রমের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একাধিক মামলা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ চলমান রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সোমবার দুপুরে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত যাচাই শেষে তাকে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, “সন্দিগ্ধ আসামি হিসেবে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। এরপর সন্ধ্যার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo