ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৮৫ যশোর-১ (শার্শা উপজেলা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী।
সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন জমা গ্রহন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিলো। তারই প্রেক্ষিতে সকাল ১১ টা ৩০ মিনিটে প্রথমে মনোনয়ন জমাদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহম্মদ আজিজুর রহমান। দুপুর ১ টা ৩০ মিনিটে মনোনয়ন জমাদেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।বিকাল ৩টার সময় জমাদেন সতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার।বিকাল ৪ টা ৩০ মিনিটে জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (দল থেকে যাকে প্রথম মনোনয়ন দেওয়া হয়) সতন্ত্র প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। বিকাল ৫ টার সময় জমাদেন আরেক সতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শার্শা উপজেলা কমিটির সভাপতি আবুল হাসান জহির।
তিনি আরো জানান, জেলা রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা বরাবর জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামি ঐক্যজোট মনোনীত বখতিয়ার রহমান মনোনয়ন জমা দিয়েছেন।
যশোর-১আসন শার্শা উপজেলার এগারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ভোটার এক লাখ ৫৫ হাজার ৮২৩জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। #
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...
নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
খুবই ভালো, চলতে থাক...