ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ভোররাত থেকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দরিদ্র ও খেটে খাওয়া মানুষ।
শীতের তীব্রতায় দিনমজুর, রিকশাচালক ও কৃষিশ্রমিকরা কাজে যেতে পারছেন না।
পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি ও শ্বাসকষ্টের মতো রোগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।
এদিকে কনকনে ঠান্ডার কারণে স্কুলগামী শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। শীত মোকাবিলায় দ্রুত ত্রাণ ও শীতবস্ত্র বিতরণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঠাকুরগাঁও কৃষি অফিস সুত জানতে পারলাম আগামীকাল ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজ ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)