• সমগ্র বাংলা

নীলফামারীতে সংবাদকর্মীদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিকেলে নীলফামারী প্রেসক্লাবে সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় ইঞ্জিনিয়ার তুহিন বলেন, উন্নয়নের স্বার্থে বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতিই সামনে এগিয়ে নেবে নীলফামারীকে। তিনি স্পষ্ট করে বলেন, হিন্দুত্ববাদী কিংবা ইসলামের দোহাই দিয়ে কোনো ধরনের রাজনীতি এ দেশে চলতে দেওয়া যাবে না। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার এই চেতনাকেই ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য রাষ্ট্রের অর্থ সঠিক জায়গায় ব্যবহার নিশ্চিত করতে হবে। লুটপাট ও অপচয়ের রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে কাজ করাই এখন সময়ের দাবি।

সংবাদমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিসহ যে দল বা ব্যক্তি অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে সবার বিরুদ্ধেই সংবাদ প্রকাশ করতে হবে। কোনো খবর চেপে রাখা যাবে না। সত্য প্রকাশে সাংবাদিকদের সাহসী ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি নীলফামারীকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এইচ‌এম সাইফুল্লাহ রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo