• সমগ্র বাংলা

গাজীপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির মনোনীত প্রার্থী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী, অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ রবিবার(২৮ ডিসেম্বর)  বিকালে শ্রীপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদের কার্যালয়ে এসে মনোনয়ন পত্র জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। 

মনোনয়ন ফরম জমা দেওয়ার পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন,  তিনি বলেন বিএনপি নির্বাচনের আচরণ বিধি ও আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। বিএনপি একমাত্র দল যারা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের দাবীতে বিএনপি দীর্ঘ ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছে। আমাদের চার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে। সতেরশর মতো নেতাকর্মী গুম হয়েছে । আমরা শতভাগ আইন মেনে চলবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসায় দল আরও বেশী সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। দেশের মানুষ তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিন, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসুল্লী, সদস্য সচিব আবুবক্কর সিদ্দিক, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ রফিকুল ইসলাম, সিরাজউদ্দীন কাইয়াঁ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম, বিএনপির নেতা মাহফুল হাসান হান্নান প্রমুখ।

 

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo