• সমগ্র বাংলা

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির্জা ফখরুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন ক্রান্তিকাল পার করছে। অনেক কথা শোনা যাচ্ছে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। নানান আন্দোলন হচ্ছে। আমার কেনযানি মনে হচ্ছে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। এ অবস্থায় আমাদের সাবধান থাকতে হবে। যাতে আমরা অন্ধকারের মধ্যে না চলে যাই। আমাদের সাবধান থাকতে হবে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। অনঐক্য সৃষ্টি যাতে না হয়।

তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। কেউ যাতে এটা করতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১ টায়  ঠাকুরগাঁও জেলা মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত আলেম ওলামাদের সাথে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদেরকে নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এদেশে আমরা ৯৫ শতাংশ মানুষ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ, কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না। এটা নিশ্চিত।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘ছয় বছর পর কারাগার থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন।’

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী ও কোষাধ্যক্ষ শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo