• সমগ্র বাংলা

লালমনিরহাটে অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত নেতাকে আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে শিবিরের এক বহিষ্কৃত নেতাকে আটক করেছে বিজিবি।লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ  ওই যুবক আটক হয়। তিনি জেলার পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি এবং উপজেলার সীমান্তপাড়া নামক এলাকার বজলার রহমানের ছেলে। 

শনিবার (২৭ ডিসেম্বর)  সকালে বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছেন। এর আগে শনিবার ভোরে জেলার পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল ওই অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এসময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে তিনি বিজিবির হাতে ধরা পড়েন। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন— মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাটগ্রাম পূর্ব থানা শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আলমগীর খোরশেদ কালবেলাকে জানান, বিজিবির হাতে আটক সাবেক শিবির নেতা আতিক হাসানের সঙ্গে গত ৪বছর থেকে সংগঠনের কোন সম্পর্ক নেই। দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাকে ২০২১ সালে দলীয় পথ থেকে বহিষ্কার করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক কালবেলাকে জানান, বিজিবি আটক আতিক হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানোর হয়েছে। 

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo