• সমগ্র বাংলা

বিরল সীমান্তে ভারত থেকে পাচার ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল সীমান্তে আজ শনিবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাচারের গোপনে সময়  ৭জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে 

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ বিওপির সদস্যরা। 

বিজিবির ৪২ ব্যাটালিয়নের মিডিয়াসেল প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিরলের কিশোরীগঞ্জ বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার (সীমান্ত পিলার ৩৩১/৩-এস) বাংলাদেশের ৪শত গজ অভ্যন্তরে খেপড়া নামক স্হানে ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তাদেরকে অবৈধভাবে ঠেলে দেওয়া হয়েছে। 

আটক ৭জন হলো, ঠাকুরগাঁও জেলার হরিপুরের জামুন মশালডাঙ্গির সাইফুদ্দিনের ছেলে আলম (২৫), একই এলাকার লিয়াকত আলীর ছেলে  হাবিবুর রহমান (১৮), পাঁচঘড়িয়া পিপলডাঙ্গির মোস্তফার ছেলে মুনির আলী (২৪), আতাউর রহমানের ছেলে মকলেস (২১), ভেটনা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ওয়াসিম (২০), বনগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে নুর আলী (২০) এবং কলেজপাড়ার নুরুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন

 নাগরিকক্ত যাচাই শেষে ৭জনকেই বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

 বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান,আটককৃতরা কাজের সন্ধানে ৭ মাস আগে দালালের মাধ্যম অবৈধভাবে ভারতে গিয়েছিল।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo