• সমগ্র বাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের ধাক্কায় নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ঢাকাগামী বাসের ধাক্কায় সেমিগাড়ীর ( ট্রাক্টর) চালকসহ অজ্ঞাত পরিচয় আরেকজন নিহত হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে ওই দুর্ঘটনা ঘটেছে৷ ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

নিহত চালক জুহিন (৩৫) দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জের দক্ষিন দেবীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। 

ঘোড়াঘাট থানার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ঢাকামুখী মোল্লা পরিবহন বাসের ( কোচ) মুখোমুখি ধাক্কায় মেসি পরিবহন ( ট্রাক্টর) চালকসহ অজ্ঞাত পরিচয় আরেকজন নিহত হয়েছে৷ তার পরিচয় উদ্ধারে আঙ্গুলের ছাপ পরীক্ষার জন্য সিআইডি টিম তলব করা হয়েছে। 

অন্যদিকে ঘাতক বাসের চালক এবং হেলপার, সুপারভাইজার পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি আটক করেছেন তারা।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo