• সমগ্র বাংলা

রাণীনগরে অভিযানে দুইজন ডেভিলসহ তিনজন আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিলহান্ট ফেস-টু অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আব্দুর রশিদ (৫৫) ও মিরাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মোতালেব হোসেন (৪২)। গ্রেফতারকৃতদের বিস্ফোরক মামলার আসামী হিসেবে দুইজনকে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে মাদকের বিশেষ অভিযানে শুক্রবার উপজেলার কাশিমপুর ইউনিয়নের এলাকা থেকে শ্রী রতন সরকার (২৭) নামের একজন মাদকসেবীকে আটক করা হয়েছে। আটকৃত রতন সরকার বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের নরেন সরকারের ছেলে। আটককৃত রতন সরকারকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছয় মাসের সাজা প্রদান করেছে। আটকৃতকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগােও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল লতিফ।

থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, পুলিশ সুপার স্যারের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাতে উপজেলার কুজাইল ও আতাইকুলা এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ ও যুবলীগ নেতা মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্ধিগ্ধ আসামি। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে। এছাড়া পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানও অব্যাহত রাখার কথা জানান ওসি।  

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo