• সমগ্র বাংলা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: ফরিদপুরে কৃষকদলের আনন্দ ও স্বাগত মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফরিদপুরে আনন্দ মিছিল ও স্বাগত কর্মসূচির আয়োজন করেছে ফরিদপুর মহানগর ও জেলা কৃষকদল।

মঙ্গলবার  বিকেল ৫ টায় শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে ইমাম উদ্দিন স্কয়ারের কাছে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেতারা বক্তব্য রাখেন। এ সময় ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট  মামুন অর রশিদ মামুন সভাপতিত্ব করেন।

নেতৃবৃন্দরা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন

জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ভিপি শহিদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মুরাদ হোসেন, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম জহির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন। 

কৃষকদলের অন্যান্য নেতা-কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন এবং তারেক রহমানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo