• সমগ্র বাংলা

বগুড়ায় অস্ত্রের মুখে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা: আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি :  বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লোটো শো-রুমের স্বত্তধিকারী পিন্টু আকন্দের (৩৫) লাশ উদ্ধার করছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ৩ টার দিকে আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রাণীনগরের লোহাচড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, সাদা রঙের একটি হাইস মাইক্রোবাসে করে আসা দুর্বৃত্তরা ফিল্মি স্টাইলে সোমবার রাত ৯টা ৮ মিনিটে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে দুপচাঁচিয়া লোটো শো–রুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাইক্রোবাসটি থেকে চারজন দুর্বৃত্ত নেমে আসে। সবার মুখ ঢাকা ছিল।

তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুপচাঁচিয়া লোটো শো–রুমের ভেতর থেকে পিন্টু আকন্দকে টেনে বাইরে বের করে আনেন। পরে বাইরে থাকা দুর্বৃত্তরা তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘীর দিকে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে পথেই মাইক্রোবাসের ভেতর পিন্টুকে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আদমদিঘীর শালগ্রাম এলাকায় মাইক্রোবাসটি ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ মাইক্রোবাসের চালক সানোয়ার ও একজন সন্দেহভাজনকে আটক করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজনদের।

এ প্রসঙ্গে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo