• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি পিস্তল ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সিমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল ৪টি ম্যাগজিনসহ ৫রাউন্ড গুলি জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়।

আজ মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ সকালে শিবগঞ্জ উপজেলার রাঘববাটি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে গত ১৫ ডিসেম্বর  ৫৩ বিজিবি পৃথক অভিযানে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo