• সমগ্র বাংলা

সাটু‌রিয়ায় নবাগত ও‌সির সা‌থে সাংবা‌দিক‌দের মত‌বি‌নিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলা‌মের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবা‌দিক‌দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌বিবার (২১ ডি‌সেম্বর) রা‌তে সাটু‌রিয়া প্রেসক্লাব কার্যাল‌য়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত‌বি‌নিময় সভায় সাটুরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলা‌মের নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহসহ নানা অসামাজিক কার্যকলাপ প্রতি‌রোধ কর‌তে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপ‌তি‌ত্বে সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মুহাম্মদ লুৎফর রহমান, মো: আ‌নোয়ার হো‌সেন, কাওসার আহ‌ম্মেদসহ প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান, সাটুরিয়া প্রেসক্লাবের সহ সভাপ‌তি মো. শহীদুল ইসলাম শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান মনি, মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক হৃদয় মাহমুদ রানা, মো: মইনুল ইসলাম, মো: শ‌হিদুল ইসলাম খোকন, মো. হোসেন জয়, আব্দুস ছালাম সফিক, মোতালেব হো‌সেন।

মত‌বি‌নিময় কা‌লে সাংবা‌দিকরা বলেন, পুলিশ ও সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে। এই দুই মহান পেশার মানুষগুলি একসাথে কাজ করলে, সাটুরিয়া থেকে মাদকসহ সকল ধর‌নের অপরাধ প্রতিরোধ করা সম্ভব। আগামীতে দেশের যে কোন পরিস্থিতিতে পুলিশ ও সাংবাদিকরা একসাথে সাটুরিয়ার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে যাবে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo