• সমগ্র বাংলা

হান্নান মাসউদকে হত্যার হুমকিদাতা সম্পর্কে যা জানাল পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ইশরাত রায়হান অমি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
‎
‎শনিবার (২০ ডিসেম্বর) রাতে হাতিয়ার নন্দ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
‎
‎অভিযুক্ত ইশরাত রায়হান অমি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে। তার বিরুদ্ধে হুমকি দেওয়ার প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।
‎
‎এর আগে, গত ১৮ ডিসেম্বর রাতে হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি উল্লেখ করেন, ‘ইশরাত রায়হান অমি’ ও ‘রূপক নন্দি’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
‎
‎ভাইরাল হওয়া ওই হুমকির মেসেঞ্জার স্ক্রিনশটে দেখা যায়, ইশরাত রায়হান অমি লিখেছেন, হান্নান বল আর তানভীর বল যেই নেতাই হোক। খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস।
‎
‎এ ঘটনায় আটক অমি ছাড়াও আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- রূপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)।
‎
‎হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, সাধারণ ডায়েরির পর থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকির স্ক্রিনশট যাচাই-বাছাই শেষে শনিবার রাতে প্রধান অভিযুক্ত ইশরাত রায়হান অমিকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo