ছবিঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্ৰামের এ হত্যার ঘটনা ঘটে। সে ঐ গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।
ঘাতক সীমা বেগম ভাসুরকে কুপিয়ে পালিয়ে গেছে। সীমা বেগম তুরস্ক প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী। পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে।
নিহতের চাচাতো ভাই শাহিন মোল্লা জানান, আমার ছেলে আবিরের সুন্নতে খৎনার অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু বাড়িতে আসে। অনুষ্ঠান শেষে রাতে টুকু তার ঘরে গিয়ে ছোট ভাইয়ের বউয়ের সাথে হাঁস পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সীমা হাতে থাকা বটি দিয়ে টুকুকে কোপ দিয়ে পালিয়ে যায়। আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মামুন জানান, সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করি। শনিবার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক সীমা বেগমকে ধরতে পুলিশ কাজ করছে।
সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

মন্তব্য (০)