• সমগ্র বাংলা

জনগণের সহযোগিতায় খুলনা বিভাগে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ খুলনা বিভাগের প্রতিটি জেলায় জনগণের সহযোগিতায় সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন বাধাগ্রস্থ করতে নানা রকম অপতৎপরতা থাকতে পারে। প্রশাসন শান্তি শৃঙ্খলা পরিপন্থী সকল অপতৎপরতা রোধে সর্বোচ্চ সতর্ক রয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় ঝিনাইদহ সার্কিট হাউস সংলগ্ন পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, নবনির্বাচিত সভাপতি আসিফ ইকবাল মাখন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির, জেলা সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম, সহকারী কমিশনার মো. তানভীর ইসলাম সাগর, জেলা তথ্য অফিসার মো. আব্দুর রউফ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী, উপ সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন প্রমুখ।পরিবেশবান্ধব ফলের বাগান উদ্বোধনকালে খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, ঝিনাইদহের নবগঙ্গা নদীসহ সকল নদীর নাব্য সংকট দূরীকরণে সরকার কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন থেকে এ বিষয়ে প্রকল্প গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে অবহিত করে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, খুলনা বিভাগের মানুষ শান্তিপ্রিয়। আশা করছি, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo