• সমগ্র বাংলা

নওগাঁয় হাদি হত্যার বিচার দাবিতে মশাল মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে নওগাঁ মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শহরের জেলা পরিষদ পার্কের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির মোড় এলাকার জুলাই স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

এ সময় শিক্ষার্থীরা, 'হাদি ভাই মরলো কেনো, জবাব চাই, জবাব চাই ' ' আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো' 'একশান একশান, ডাইরেক্ট একশান' 'ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান' 'আওয়ামী লীগের দলালেরা, হুশিয়ার সাবধান' বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাইসহ সমস্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, ফজলে রাব্বি, তানজিম বিন বারী, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন। 

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ভাই প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা নওগাঁ থেকে ঘোষণা করছি হাদি ভাই যে যুদ্ধ ঘোষণা করেছিল আমরা সে যুদ্ধে বিজয়ী হব। আমাদের লড়াই সংগ্রাম এখানেই শেষ হয়ে যাবে না। আমাদের পথ অত্যন্ত কঠিন। আমরা কোন বুলেটকে ভয় পাই না, কোন বোমাকে ভয় পাই না, আমরা সন্ত্রাসীদের কোন হুমকিকে ভয় পাই না। আমরা যেমন জুলাইয়ে রক্ত দিয়েছি বাংলাদেশের স্বার্থে আমরা আবারও রক্ত দিব। জুলাই ৩৬ দিনের আন্দোলন হাসিনার স্বৈরাচারী ১৬ বছরের পতন ঘটিয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আপনারা যদি দেশের শৃঙ্খলা আনতে না পারেন অতি দ্রুত পদত্যাগ করেন। দেশের পরিস্থিতি যদি এমন চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমরা ইউনুস সরকারের পতনের দাবিতেও মাঠে নামবো। 


 

মন্তব্য (০)





image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

২

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

৩

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৫

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

  • company_logo