• সমগ্র বাংলা

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে কালীগঞ্জে উত্তাল ছাত্র-জনতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে স্থানীয় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইয়ুথ অ্যাক্টিভিস্ট ও লেখক রানা সরকার, এনসিপি নেতা শরীফুল ইসলাম, জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান, ছাত্রনেতা হিমেল মিয়া, শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম, রিহাম হোসাইন রিদমসহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ ওসমান হাদির ওপর যারা সরাসরি গুলি চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, বাংলার মাটিতে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়-এই দায় রাষ্ট্রকেই নিতে হবে।

সভায় বক্তারা ২৪ জুলাইয়ের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রকৃত খুনিদের গ্রেপ্তারে সরকার ব্যর্থ হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভা শেষে শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা খাইরুল বাশার। এরপর সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেন। মৃত্যুর আগেই তাকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল।

মন্তব্য (১)





image
image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

২

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

৩

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৫

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

  • company_logo