• সমগ্র বাংলা

‎ঢাকায় রওনা দিলেন হাদির পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঝালকাঠির নলছিটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির ছোট বোন মাসুমা ও তার বোন জামাই আমির হোসেন হাওলাদার। তারা শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে ওসমান হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
‎
‎এর আগে তারা ওসমান হাদির জন্মস্থান নলছিটির খাসমহলে ছিলেন। ওই এলাকায় হাদির বৃদ্ধ মা, স্ত্রী ও একমাত্র সন্তান বসবাস করতেন।
‎
‎ওসমান হাদির মৃত্যুর খবর শুনে শুক্রবার সকালে তার গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ছুটে আসেন। তারা হাদির স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন এবং তার হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
‎
‎উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo