প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পুলিশের পৃথক অভিযানে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শিবপুর গ্রামের মৃত ইয়াসিন প্রামানিকের ছেলে মো. আয়নাল প্রামানিক (৬৫), গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রামচন্দ্রপুর গ্রামের দবির প্রামানিকের ছেলে আলম (৬০), ফৈলজানা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নেংড়ী গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. আব্দুল করিম (৫০)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

মন্তব্য (০)