ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে জেলার ইসলামপুর উপজেলায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ইসলামপুর উপজেলা অডিটরিয়াম চত্তরে উপজেলা, পৌর বিএনপির ও অসংগঠনের নেতাকর্মীদের ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ.এস.এম.আব্দুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে এ.এস.এম.আব্দুল হালিম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে বহু কাঙ্খিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে সেই নির্বাচনে সবাইকে এতোপ্রোতভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীর্ষে ভোট দেয়ার আহণান জানান তিনি।
তিনি বলেন, পরাজিত শক্তি দেশের ভোটের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নাশকতা করে চলেছে। তাদেরকে প্রতিহত করার আহবান জানান তিনি।
আব্দুল হালিম বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন তিনি দেশে ফিরে দেশ পরিচালনার দায়িত্ব নিবেন।
তার হাতে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এসময় তিনি হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মহান বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপি নেতা জয়নাল আবেদীন সরকারের সভাপতিতে বক্তব্য রাখেন, নবী নেষয়াজ খান লোহানী বিপুল, আব্দুর রউফ, জিয়াউল হক সনেট, এনামুল করিম, আজিজুর রহমান চৌধুরী, বিপুল সরদার,রুহুল আযম লুলু,জাকিউল ইসলাম, মাহাবুবুল আলম, মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন,কামরুল শ্রমিক নেতা আবুল হাসেম প্রমুখ।
এসময় বক্তরা ইসলামপুরের এমপি প্রার্থী এ.এস.এম আব্দুল হালিমকে চুড়ান্ত মনোনয়নের দাবি জানান।
সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

মন্তব্য (০)