• সমগ্র বাংলা

চন্দনাইশে চাকরিচ্যুতরা চাকরি ফিরে পেতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাঁনহাট এলাকায় ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের একাংশ চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। 

১৭ ডিসেম্বর ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া খানহাট এলাকায় ইসলামী ব্যাংক শাখার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

‘চন্দনাইশ ব্যাংকার পরিবার ও পেশাজীবী ফোরাম’ এর ব্যানারে হওয়া এ কর্মসূচিতে শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি শেষ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পূর্বনির্ধারিত এ কর্মসূচি সকাল ১০টায় হওয়ার কথা ছিল।

পরে পুলিশের বাধায় বেলা ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, গত বছরের ৫ আগস্টের পর ইসলামী ব্যাংক থেকে জোরপূর্বক সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এরপর একটি গোষ্ঠী ব্যাংক দখল করে নিজেদের মতো নিয়োগ দিয়েছে।

চাকরিচ্যুত কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায়  কর্মসূচিতে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি এম আইনুল করিব, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, চাকরিচ্যুত কর্মকর্তা আনিসুল ইসলাম, মো. খোরশেদুল আলম, সেলিম উদ্দিন, ইকবাল হোসেন, সাইফ এনাম, আনোয়ার হোসেন, মো. সোলায়মান, সৈয়দ নাজমুস, আবু রেহান প্রমুখ। জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ খান বলেন, মানববন্ধনে পুলিশ বাধা দেয়নি। জনসাধারণের ক্ষতি যাতে না হয়, সেটিই বিক্ষোভকারীদের বলা হয়েছে। তাঁরা শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo