• সমগ্র বাংলা

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়। সোমবার সকাল সাড়ে ৭ টায় “স্বাধীনতা স্মৃতিসৌধে” পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ , পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল । পরে জেলা মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও কুচকাওয়াজ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। পরে মহান বিজয় দিবসের শোভাযাত্রা করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপি’র আয়োজনে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা স্টান্ডে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ করা হয়। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়। এদিকে  সকাল ৯টার ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্রিড়া প্রতিযোগিতা ও শিশু একাডেমীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা । ঝিনাইদহ শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান। এছাড়া দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল, জেলখানা, শিশুকেন্দ্র, এতিমখানা ও ভবঘুরে কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হয়। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে দেশ এবং জাতীর মসৃদ্ধ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

মন্তব্য (০)





image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

২

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

৩

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৫

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

  • company_logo