• সমগ্র বাংলা

ফরিদপুরে খালেদা জিয়ার সুস্থ্যতা ও সাবেক মন্ত্রী কামাল ইউসুফ স্বরণে আলোচনা ও দোয়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থ্যতা কামনা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় একটি স্বারকগ্রন্থ মোড়ক উন্মোচন করেন অতিথিরা। 

প্রফেসর এ বি এম সাত্তার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর মেয়ে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নায়াব ইউসুফ,  ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলাই ইছা, সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ। 

এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়।

মন্তব্য (০)





image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

২

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

৩

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৫

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

  • company_logo