• সমগ্র বাংলা

কৃষি জমি থেকে মাটি সংগ্রহ, এমএইচই ইটভাটা থেকে এক লাখ টাকা জরিমানা আদায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে কৃষি জমি হতে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় এমএইচই ভাটা থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে (১১ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
জরিমানা আদায় ছাড়াও ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন ও প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, লাইসেন্স ছিলো না ভাটাটির। আইন লংঘণ করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিলো। কৃষি জমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার সত্যতা পাওয়া যায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে।
বলেন, ইটভাটাগুলোকে আমরা মনিটরিং করছি। আইন লংঘন হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
প্রসঙ্গত সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলিবাজার আইসঢাল এলাকায় অবস্থিত আব্দুর রাজ্জাক রাজুর মালিকানাধীন এই ভাটার বিরুদ্ধে স্থানীয় ৯০জন মানুষ লিখিত অভিযোগ দাখিল করে বিভিন্ন দফতরে।
কৃষি জমি থেকে মাটি কর্তন, ইটভাটার ১’শ থেকে ৩’শ মিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার ও সরকারী আবাসন প্রকল্প রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

২

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৪

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

  • company_logo