• সমগ্র বাংলা

সরিষাবাড়িতে চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে চোরকে চিনে ফেলায় র‌্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে চোরেরা।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার (৩৩) কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক। বর্তমানে তিনি র‌্যাপিড অ্যাকশন র‌্যাটালিয়ান (র‌্যাব)-২ এ কর্মরত আছেন।

স্থানীয় সূত্র জানায়, দুই ছেলে ও এক মেয়ের জননী লিপি আক্তার গণময়দান (শ্রম কল্যাণ কেন্দ্র) সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন। বাসাটি নিরিবিলি হওয়ায় ইতোপূর্বে দুই বার চুরি হয়। বৃহস্পতিবার ভোর রাতে ফের ওই বাসার জানালার গ্রিল কেটে তিন জন চোর ঢুকে।

নিহতের মেয়ে মিথি (৮) জানায়, তার দুই ভাই মামার বাড়িতে ছিল। মা-মেয়ে ঘুমন্ত অবস্থায় বাসায় চোর ঢুকে। ঘুম ভাঙলে মা চোরদের চিনে ফেলায় তারা মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে পালিয়ে যায়।

পরে মেয়ের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন লিপিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের বরাত দিয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাচ্চু মিয়া জানান, চোরদের চিনে ফেলায় অবস্থা বেগতিক দেখে তারা ওই নারীকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo