• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিজিবির অভিযানে স্বর্ণকাতান শাড়ি জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎লালমনিরহাট প্রতিনিধি : সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির চালান জব্দ করেছে। জব্দকৃত শাড়ির সিজার মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা।
‎

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ১৫ বিজিবি ক্যাম্পে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের টহলদল বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

‎বিজিবি পূর্বেই জানতে পারে যে, চোরাকারবারীরা ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির একটি বড় চালান সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এই গোপন তথ্যের ভিত্তিতে টহলদল বিজিবি সদস্যরা কৌশলগতভাবে সীমান্তবর্তী ওই এলাকায় ওত পেতে থাকে।
‎রাত সাড়ে ১২টার টহলদল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে মালামালসহ দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু বিজিবি সদস্যদের কাছাকাছি দেখে চোরাকারবারীরা দ্রুত তাদের সাথে থাকা বস্তাগুলো ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।
‎

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ করা হয়। ১৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জব্দকৃত এই বিপুল পরিমাণ শাড়ির মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা নির্ধারণ করেছে।
‎

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আন্তঃসীমান্ত চোরাচালান পুরোপুরি বন্ধ করতে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতিতে তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত এই শাড়িগুলো আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে শুল্ক বিভাগে জমা দেওয়া হবে।

মন্তব্য (০)





image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

২

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

৩

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৫

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

  • company_logo