• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বিরল হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা এলাকা থেকে একটি বিরল প্রজাতির পরিযায়ী শকুন হিমালয়ান গৃধিনী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয়রা শকুনটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।

বন বিভাগ জানায়, প্রতিকূল পরিবেশ, খাদ্যসংকট ও আবাসস্থলের অভাবে বাংলাদেশে শকুন প্রায় বিলুপ্তির পথে। শীত মৌসুমে ভারত, নেপাল, ভুটান ও তিব্বতের পাহাড়ি অঞ্চল থেকে হিমালয়ান গৃধিনী শকুন দক্ষিণে নেমে আসে এবং কখনও বাংলাদেশেও দেখা যায়।

এ শকুনের দৈর্ঘ্য সাধারণত ৯৫–১২৫ সেন্টিমিটার, আর ডানার বিস্তার ২.৫০ থেকে ৩.১০ মিটার পর্যন্ত হয়ে থাকে।

উদ্ধারের সময় শকুনটির অবস্থা মাদার্শা বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, “দীর্ঘ পথ উড়ে এসে খাবারের অভাবে শকুনটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে আমরা উদ্ধার করি। প্রায় আট কেজি ওজনের শকুনটির ডান পা নেই। খাবার দেওয়ার পর এখন মোটামুটি স্থিতিশীল হলেও উড়তে পারছে না।”

চিকিৎসার জন্য সাফারি পার্কে তিনি আরও জানান, শকুনটিকে বুধবার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে পাঠানো হবে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা শেষে সুস্থ হলে পুনরায় প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo