• সমগ্র বাংলা

শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তি শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাআশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১০) ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।  

জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজামপুর ইউনিয়নে বড় বসন্তপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে শার্শা থানা পুলিশের সদস্য ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, কৃষি জমি নষ্ট করে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাআশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এধরণের আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। #

মন্তব্য (০)





image

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১

নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...

image

দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি এসআরবি'র অভিযানে...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

৩

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

৪

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

  • company_logo