• সমগ্র বাংলা

নড়াইল মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে নড়াইল মুক্ত দিবস।দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে  জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় জেলা জজ আদালত সংলগ্ন চিত্রানদীর পাড়ে অবস্থিত বধ্যভূমিতে পূস্পস্তবক অর্পণ, ১০টায় পানি উন্নয়ন বোর্ড অফিস চত্ত¡রের গণকবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠান,পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আছাদুজ্জামান।আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রকিবুল হাসান,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস.এ মতিন, বীরমুক্তিযোদ্ধা মো: তবিবর রহমান প্রমূখ।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা মো: আজিবার রহমান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, এসএম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, ৮ ডিসেম্বর লোহাগড়া থানা ও ৯ ডিসেম্বর কালিয়া থানা পাকা হানাদার মুক্ত হওয়ার পর ৯ ডিসেম্বর বিজয়ের তীব্র আকাংখা নিয়ে মুক্তিযোদ্ধারা শহরের পানি উন্নয়ন বোর্ডের বাংলোতে অবস্থানরত ৪০ জন পাক মিলিটারিকে আত্মসমর্পনের নির্দেশ দিলে তারা আত্মসমর্পনে অস্বীকৃতি জানায়। এসময় মুক্তি বাহিনীর সদস্যরা চর্তুদিক থেকে গোলাবর্ষণ শুরু করলে পাক মিলিটারিরা আত্মসমর্পন করতে বাধ্য হয়।  এখানে একজন পাক মিলিটারি নিহত হয় এবং অন্যদের জেল হাজতে পাঠানো হয়। শীতের রাতে  প্রবল শীতকে উপেক্ষা করে মুক্তিযোদ্ধারা সারা রাত শহরে বিজয় উল্লাস করতে থাকেন এবং ১০ ডিসেম্বর  দুপুর একটা ১৫ মিনিটে নড়াইলকে পাক হানাদার মুক্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধারা।

মন্তব্য (০)





image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

২

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

৩

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৫

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

  • company_logo