ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জু'র (জেপি) নেতৃত্বে ১৮টি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট— এনডিএফ।
সোমবার (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। জোটের নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে এনডিএফ।
জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংস্কার হতে পারেনা, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সব দলকেই সমান সুযোগ দিতে হবে।
এসময় অতীতের সব ভুল ত্রুটি ভুলে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান জানান তিনি।
মূলত, জোট গঠনের লক্ষ্যে গত ৩০ নভেম্বর মতবিনিময় করা হয়। সেখানে নতুন জোটের রূপরেখা তৈরি করা হয়। ওই সভায় ১৬টি দল অংশ নিলেও পরে আরও কয়েকটি দল যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)