• রাজনীতি

নির্বাচন বন্ধের ক্ষমতা নেই সন্ত্রাসীদের: খোকন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হবে। সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নির্বাচন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপির মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, সন্ত্রাসীদের কারণে যদি নির্বাচন ব্যাহত হয় তাহলে সব দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশে এসে নির্বাচনকে বন্ধ করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স। তারা যে দলেরই হোক না কেন আইনের আওতায় আনতে হবে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় জনগণ তাকিয়ে দেখছে পুলিশ প্রশাসন কী ভূমিকা রাখে।

মিছিলটি নরসিংদী জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

 

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo