• রাজনীতি

শরীফ ওসমান হাদী ও এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: শরীফ ওসমান হাদী ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহকে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ করার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

শনিবার ( ১৩ ডিসেম্বর)  দুপুরে ফরিদপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে  জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে ও 

জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এর সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ নেতৃবৃন্দরা। 

বক্তারা হামলাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত উল্লেখ করে দোষীদের অনতিবিলম্বে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য (০)





image

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

১

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

২

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

৩

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৪

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

  • company_logo