• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩লাখ টাকার পামওয়েল আত্মসাতের অভিযোগ রায়গঞ্জ থানার ওসির বিরুদ্ধে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩লাখ ২১হাজার ২৫০টাকা মূল্যের ১৩হাজার ৯৫০ কেজি (৭৫ড্রাম) পাম ওয়েল তেল আটক করে আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানার বিরুদ্ধে।

আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন চাঁপাইনবাবগঞ্জের আদর্শ গ্রপের অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, গত ২১নভেম্বর বিকেলে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ২৩লাখ ২১হাজার ২৫০টাকা মূল্যের ১৩হাজার ৯৫০ কেজি (৭৫ড্রাম) পাম ওয়েল তেল অজ্ঞাত কারণে আটক করে রায়গঞ্জ থানা পুলিশ। বিষয়টি জানতে পেরে পরেরদিন তিনি রায়গঞ্জ থানায় উপস্থিত হয়ে তেলসহ ট্রাকটি থানায় দেখতে পান। এসময় ওসি মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি উপযুক্ত প্রমাণসাপেক্ষে তেলসহ ট্রাকটি ফেরত দেয়া হবে বলে জানান। এর কয়েকদিন পর ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ট্রাক ও তেল আদালতের মাধ্যমে জিম্মায় নিতে হবে।

পরিপ্রেক্ষিতে গত ২৫নভেম্বর সিরাজগঞ্জ আদালত প্রাঙ্গনে গিয়ে তিনি জানতে পারেন শুধুমাত্র ট্রাকটি আদালতে জমা দেয়া হয়েছে এবং তেলের কোন জব্দ দেখানো হয়নি। এঘটনার পর তিনি রায়গঞ্জ থানার ওসি ও এসআই ফিরোজের বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামরা দায়ের করেন। তিনি অবিলম্বে বিষয়টির তদন্তপূর্বক তেল ফেরতের দাবি জানান সংবাদ সম্মেলন থেকে।
এসময় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলামসহ ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এব্যপারে রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি তেল আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, ট্রাকটি ছিনতাই হবার পর তা উদ্ধার করা হয়েছে, তাতে কোন তেল ছিলনা।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: প্রধানমন্ত্রীর সহকারী...

image

রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফ...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...

image

১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...

image

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...

image

৫ জনকে গলাকেটে হত্যা, মূল অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

  • company_logo