• সমগ্র বাংলা

শ্রীপুরে নিখোঁজের চারদিন পর কচুরিপানার নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্ত স্বামী স্ত্রী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর)  প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চারদিন পর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বাঙ্গালপাড়া বিলের কচুরিপানার ভেতর থেকে আনাস নামের পাঁচ বছর বয়সী এক শিশুর নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অভিযুক্ত এক নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনাসের মরদেহ পাওয়ার খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আনাস খান (৫) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের সৌদিআরব প্রবাসী আল আমিনের ছেলে। সে স্থানীয় চিনাশুকানিয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণীতে পড়াশোনা করতো।

 সোমবার (১০ নভেম্বর) দুপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বাঙ্গালপাড়া বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হাসিনা আক্তার (২৮) একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ও নজরুল ইসলাম (৩৫)। 

থানায় দায়ের করা সাধারণ ডায়েরী মূলে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) চিনাশুকানিয়া গ্রামে নিজ বাড়ি থেকে সকালে খেলনা সাইকেল নিয়ে পার্শ্ববর্তী নজরুলের বাড়িতে খেলতে যায় আনাছ। এদিকে সময় গড়িয়ে দুপুর হয়ে গেলে আনাছ বাড়ি ফিরে না আসায় আশপাশের সবাই খুজাখুজি শুরু করে। এসময় তার ব্যবহৃত সাইকেলটি প্রতিবেশী সাজু’র বাড়ি পাওয়া যায়। এসময় সাজুকে আনাছের বিষয়ে জিজ্ঞেস করলে নজরুলের স্ত্রী তার বাড়িতে সাইকেলটি রেখে গেছে বলে জানান। পরে শিশু আনাছকে কোথাও খুঁজে না পেয়ে তারা থানায় সাধারণ ডায়েরী করেন।

নিখোঁজ শিশুর চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান বলেন, আমার ভাইকে ওঁরা মুক্তিপণের জন্য খুঁচিয়ে খুঁচিয়ে মারছে। ধারালো অস্ত্রের আঘাত চোখ তুলে ফেলছে। কতই না কষ্ট দিয়েছে। ওঁদের কি বিচার চাইবো। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, নিখোঁজের পরপরই শিশু আনাছের খোঁজে পুলিশ কাজ শুরু করে। পরবর্তীতে শিশু আনাছের মরদেহ বাড়ির পাশের বিল থেকে উদ্ধার করা হয়। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছিলো। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিশুটিকে উদ্ধার করতে। আজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নজরুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা জানিয়েছেন শিশুকে অপহরণের পরপরই বাসায় নিয়ে খুন করে। এরপর বাসার সেফটিক ট্যাংকিতে দুদিন লুকিয়ে রাখে। গন্ধ ছড়িয়ে পড়ার ভয়ে পাশের বিলে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo