• সমগ্র বাংলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে সমাবেশ-র‍্যালি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ধানের শীষ, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

রোববার (০৯ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা একাত্তর চত্তর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলুর নেতৃত্বে ৭১ চত্বরে এ র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়। 

সমাবেশ শেষে র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্তরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুকে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সমাবেশে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হবো। দলের দুঃসময় আমি সবসময় জনগনের পাশে ছিলাম জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আজও দলের সাথে আছি। দলের সাথে কখনো বেইমানি করিনি করবো না। জনগণ আমাকে ভালবাসে তাই আমি জনগণের সাথেই আছি থাকবো।

তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন, যেদিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল।  সেই বিপ্লবী চেতনা ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপির কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সদস্য সচিব মনজিল রহমান সিহাব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারীসহ উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

২

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৩

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

image

জামালপুরে চোখে ধারালো অস্ত্রের আঘাতে স্বর্ণকারের মৃত্যু, ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে অমৃত দাশ (৩৫) না...

  • company_logo