• সমগ্র বাংলা

সাতকানিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় “গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

গ্রাম আদালত বিষয়ক সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী অফিসার জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, গ্রামীণ জনগোষ্ঠীর ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং স্থানীয় বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ইউনিয়ন পরিষদ পর্যায়ে গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করা, যাতে সাধারণ মানুষ মামলা-মোকদ্দমার ঝামেলা ছাড়াই দ্রুত ন্যায়বিচার পেতে পারে।

প্রশিক্ষণে সাতকানিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম আদালতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

২

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৩

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

image

জামালপুরে চোখে ধারালো অস্ত্রের আঘাতে স্বর্ণকারের মৃত্যু, ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে অমৃত দাশ (৩৫) না...

  • company_logo