• সমগ্র বাংলা

দিনাজপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ২ ( বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন  করেছে বিএনপির তৃণমুলের নেতাকর্মীসহ হাজার হাজার নারী পুরুষ । কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন বয়োবৃদ্ধ সমর্থকরা। এসময় রাস্তার উপর শুয়ে বিক্ষোভ করেন তারা। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

দিনাজপুর ২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষনা করায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমুলের নেতাকর্মী সমর্থকেরা। গতকাল এবং দ্বিতীয় দিনে রাজপথ মাতিয়ে তোলেন দলের নেতাকর্মীরা।

গত ১৫ বছরে দলের দুর্দিনে পিনাকের নিষ্ক্রীয় ছিলেন বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারিরা। আওয়ামী লীগ সরকার আমলে হাজার হাজার নেতাকর্মী গায়েবী মামলা হাজতবাসসহ হয়রানীর শিকার হলেও পিনাক চৌধুরী ছিলেন ধরা ছোয়ার বাইরে।  তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পরিবারের সাথে তার মামা ভাগ্নে সম্পর্ক বলে অভিযোগ তুলে তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিচ্ছেন তৃণমুলের নেতাকর্মীরা। মনোনয়ন বোর্ড প্রার্থী হিসেবে তার নাম ঘোষনা করায় ক্ষোভে ফুসছেন তারা।

ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন তারা। আজ শুক্রবার দুপুরে বিরলে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন শেষে মৌন মিছিল বের করেন তারা। মিছিল শেষে একই মঞ্চে বক্তব্য দেন দলের মনোনয়ন প্রত্যাশি বিএনপি'র জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিরলের সাবেক উপজেলা চেয়ারম্যান  আ.ন.ম বজলুর রশিদ কালু,  জেলা কমিটির সহসভাপতি মোজাহারুল ইসলাম এবং  জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্যরা। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পরিবর্তে ওই তিনজনের মধ্যে যে কোন একজনকে প্রার্থী ঘোষনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় নিশ্চিত আসনটি হারানোর আশংকা করছেন তারা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo