• সমগ্র বাংলা

দলীয় মনোনয়ন না পেয়েও হেলিকপ্টারে এসে শুভ'র ঐতিহাসিক সমাবেশ, হাজারো জনতার ঢল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামালপুরের রাজনীতিতে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করলেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য তালিকায় দলীয় মনোনয়ন না পাওয়ার পরও তিনি দমে যাননি—বরং ঢাকা থেকে বিশেষ হেলিকপ্টারে করে এলাকায় এসে শুরু করেছেন তাঁর ঐতিহাসিক সমাবেশ ও গণসংযোগ।

এই ঘটনা শুধু স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নয়, পুরো জেলার, বিশেষ করে মেলান্দহ-মাদারগঞ্জের সাধারণ মানুষের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূলের রাজনীতিতে সক্রিয় শুভ দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন এবং কি চূড়ান্ত মনোনয়নের ব্যাপারেও তিনি আশাবাদী।

সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো তিনি পিছিয়ে যাবেন। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি এক সাহসী রাজনৈতিক বার্তা দিলেন।

বৃহস্পতিবার বিকেলে একটি হেলিকপ্টার মেলান্দহের উপজেলা ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করলে তৈরি হয় উৎসবের পরিবেশ। হেলিকপ্টার থেকে নামার পর তাঁকে বরণ করে নিতে অপেক্ষমাণ ছিলেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।

শ্লোগান আর ফুলের মালায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এই জনসমর্থন স্পষ্ট করে, দলীয় পদ-পদবি ছাপিয়েও তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অবতরণের পর সমাবেশ শেষে কোনো বিরতি না দিয়ে তিনি গাড়িবহর নিয়ে সরাসরি গণসংযোগে বেরিয়ে পড়েন। প্রতিটি মোড়, বাজার ও জনসমাগমে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমার রাজনীতি জনগণের জন্য। মেলান্দহ - মাদারগঞ্জের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। শহীদ জিয়াকে যারা ভালোবাসেন,বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, তারেক রহমানকে যারা ভালোবাসেন,  বিএনপিকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন, যারা আমার ওপর আস্থা রাখেন—তাদের জন্যই আমি মাঠে আছি।"

তিনি আরও বলেন, আপনাদের এই ভালোবাসা আমাকে প্রেরণা যোগাচ্ছে। মেলান্দহ -মাদারগঞ্জের মানুষ আমার পাশে থাকলে, আমি তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবো ইনশাআল্লাহ।

শুভর এই হেলিকপ্টার-যোগাযোগ এবং মনোনয়ন না পেয়েও মাঠে থাকার দৃঢ়তা স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo