• সমগ্র বাংলা

ঝাওয়াইল দাখিল মাদরাসা পরিদর্শনে সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম মাদ্রাসাটি পরিদর্শন, বৃক্ষরোপণ এবং আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ৩টায় তিনি মাদ্রাসায় পৌঁছালে মাদ্রাসার সুপার ও কমিটির সদস্য সচিব মো. ওয়াহিদুজ্জামান তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে একটি ফুলের চারা রোপণ করেন এবং মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমদ কর্তৃক গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ডা. মো. রফিকুল ইসলামকে সভাপতি এবং মাদ্রাসার সুপারকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি অনুমোদন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য মো. মমিনুর রহমান, মো. ছানোয়ার হোসেন, আল আলামিনুল হক, মো. মোজাম্মেল হক; সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আনোয়ারা পারভীন; সাধারণ শিক্ষক সদস্য মো. নজরুল ইসলাম, মো. বেলায়েত হোসেন এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য চামেলী আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী, সম্পাদক কায়ী খসরু, নগদা শিমলা ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, কমিটির সদস্য, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo