• সমগ্র বাংলা

শ্রীপুরে বিএনপি নেতা গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সাজানো ঘটনায় ফাঁসানোর অভিযোগ স্বজনদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিএনপি নেতা মো. এনামুল হক মোল্লাকে(৫০) বুধবার দিবাগত গভীর রাতে  নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।  তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল,চার রাউন্ড গুলি, ম্যাগজিন,নগদ টাকা । 

গ্রেফতার এনামুল হক মোল্লা উপজেলার বরমি ইউনিয়নের বরকুল গ্রামের প্রয়াত আহাদ আলী মৌলভীর ছেলে।

এনামুলকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার(৬ নভেম্বর)  সন্ধ্যায় নিজ বাড়িতে সংবাদ সম্মলন করেন এনামুলের ছোট ভাই মাজাহারুল ইসলাম ও এনামুলের স্ত্রী শামিমা খাতুন।

 মাজাহারুল ইসলাম  অভিযোগ করে বলেন, আমার ভাই দীর্ঘ দিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত। বুধবার রাতে সবাই যখন গভীর ঘুমে। তখন ভাইয়ের বাড়িতে বিকট শব্ধ শুনতে পাই বের হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের দেখতে পাই। তার অস্ত্র উদ্ধারের নামে ব্যাপক ভাংচুর করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে কিছু উদ্ধার করতে পারেনি। কয়েক ঘন্টা পড়ে মোটরসাইকেলে দুই ব্যক্তি আসে। পর মহুর্তে অস্ত্র পাওয়ার কথা শুনতে পাই। তিনি অভিযোগ করে বলেন,অস্ত্র দিয়ে তার ভাইকে ফাঁসানো হয়েছে। 

এনামুলের স্ত্রী শামীমা খাতুন বলেন, গভীর রাতে গেইটে বিকট শব্দ শুনে ঘুম ভাঙ্গে। বাহিরে দেখি আইনশৃংখলা বাহিনী। ওনারা আমাকে গেইট খুলতে বলেন। আমি বোরখা পড়তে পাঁচ মিনিট সময় চাই। আমাকে সে সময়টুকু দেয়া হয়নি। গেইট ভেঙ্গে ভেতরে ডুকে বাড়ির সমস্ত কিছু ভাংচুর,তছনছ করা হয়। ঘরে থাকা নগদ টাকা,স্বর্ণালংকার সহ সব কিছু নিয়ে গেছে। আমার স্বামীকে সাজানো ঘটনায় ফাঁসানো হয়ছে। আমি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবী করছি। একই সাথে ন্যায় বিচার দাবী করছি। সংবাদ সম্মেলনে স্থানীয় কয়েক শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo