• সমগ্র বাংলা

গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস পালনে শোক র‍্যালী ও স্মরণ সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় আদিবাসী বাঙালীদের ভূমি ফিরিয়ে দেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার সহ ২০১৬ সালে নির্মমভাবে তিন আদিবাসী সাঁওতাল হত্যার বিচার ও তাদের স্মরণে শোক র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায়  সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে নিহত তিন সাঁওতাল স্মরণে মোমবাতি প্রজ্বলন ও ২ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয়।পরে আদিবাসী সাঁওতালরা একটি শোক র‍্যালী বের করে কাটামোড় এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে বাগদামাঠে এসে শেষ হয়।পরে এক আলোচনা সভা  সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি মি.বার্নাবাস টুডু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী বিভাগীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহামুদ কামাল কাদেরী, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নারী বিষয়ক সম্পাদক জাকিয়া শিশির,আদিবাসী গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সহ অনেকে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo