• সমগ্র বাংলা

বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টে সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালক আটক

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি : বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্ট এ পণ্য খালাসবাহী ট্রাকে ২৭২ কেজি সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট দিয়ে পণ্য খালাসবাহী ভারতীয় ট্রাকটি বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টের বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে সীসা ও ঔষধ জব্দ করে। 

আটককৃত ভারতীয় ট্রাকচালকের নাম সমির পাল। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা গ্রামের গৌরাঙ্গ পালের ছেলে। 

কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় ট্রাক চালকের যোগসাজশে সীসা ও ঔষধ চোরাচালানের উদ্দেশ্যে এই পণ্য খালাসবাহী ট্রাকে নিয়ে আসে বলে সাধারণ ব্যবসায়ীদের ধারণা।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক রতন সরকার (প্রশাসন) জানান, এটা পণ্য খালাসবাহী ভারতীয় ট্রাক। আনলোড করার পর পাথরের সাইড থেকে স্ট্রেইট ভারতে যাওয়ার সময় বিজিবি চেকপোস্টে তল্লাশি করে সীসা ও ঔষধ জব্দ করে। 

বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম জানান,পণ্য খালাসবাহী ট্রাকে করে চোরাচালান হতে পারে এমন খবর পেয়ে চেকপোস্ট এ তল্লাশির এক পর্যায়ে ২৭২ কেজি সীসা ও ওসিকিন(৮০ এমজি) ১৫০০ পিচ ট্যাবলেট ও ওসিমার্ট (৮০ এমজি) ১৫০০ পিচ ঔষধ জব্দ করা হয়। 

জব্দকৃত সীসা ও ঔষধ বর্তমানে ৬১- বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo